
লক্ষ্মীদেবীর আরাধনায় সেলিব্রিটিরা। প্রত্যেকবছর তারকাদের বাড়ির লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসাহ চোখে পড়ে। তবে চিত্রটা কিছুটা আলাদা। নেপথ্যে আর জি করকাণ্ডের প্রতিবাদ।
তবে তার মধ্যেও বাড়িতে পুজো করছেন প্রায় সবাই। প্রত্যেক বছরের মতই নিজের হাতে বাড়ির লক্ষ্মীপ্রতিমাকে সাজিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আর জি করকাণ্ডে প্রবলভাবে ব্যথিত করেছে তাঁকে। তাই এবছর দুর্গাপুজোয় ঢাক বাজানো, সিঁদুরখেলা, চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। সেরকমই এবার একেবারে ঘরোভাবেই লক্ষ্মীপুজো পালন করেছেন অপরাজিতা। নেই অতিথিদের সমাগম। লক্ষ্মীপুজোয় প্রত্যেকবারই নজরে থাকে ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে উত্তমকুমারের বাড়ি। পুজোর জাঁকজমক খানিক কমলেও উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী দেবলীনা কুমার এখনও যারা বজায় রেখেছেন। তাঁরা জানিয়েছেন মহানায়কের বাড়ির লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছিল তাঁর স্ত্রী গৌরিদেবীর মুখের আদলে। সেই শুরু এখনও সেই ট্র্যাডিশন বজায় রয়েছে।
এদিকে বুধবার বাড়িতেই লক্ষ্মীপুজো করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সেখানে অতিথি নয়, শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।








