লক্ষ্মীপুজোয় বৃষ্টির পূর্বাভাস 

0
184
দুর্গাপুজোয় বৃষ্টি না হলেও, লক্ষ্মীপুজোয় কলকাতা সহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে কখনও কখনও চড়া রোদের দেখাও মিলেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার লক্ষ্মীপুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।

ছবি সৌজন্যে : নিজস্ব