
লক্ষ্মী পুজোর সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের রাধার ঘাট এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী বছর পঞ্চাশের প্রদীপ দত্ত, পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসা করত। জানা গিয়েছে, অনান্যা দিনের মতন বুধবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। অভিযোগ, বাড়ির কাছেই মোটরবাইকে চড়ে এসে তিনজন দুষ্কৃতী বছর পঞ্চাশের ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থ্যা লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। ব্যবসায়িক বিবাদ নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
