লক্ষ্মীবারে লক্ষ্মীদের নিরাপত্তায় স্বাস্থ্যভবন অভিযান: সুকান্ত

0
149
LAKKHI BARE LAKKHI DER NIRAPOTTAY SWASTHO BHABAN AVIJAN SUKANTA
LAKKHI BARE LAKKHI DER NIRAPOTTAY SWASTHO BHABAN AVIJAN SUKANTA

বৃহস্পতিবার স্বাস্থ্যভবন অভিযান করবে বিজেপি। শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে তেমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি বলেছেন লক্ষ্মীবারে রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাও করা হবে। সাধারণ মানুষকেও মিছিলে নামার আবেদন করেছেন সুকান্ত মজুমদার হাইকোর্টের নির্দেশে শ্যামবাজারে ৫ দিনের ধর্না কমসূচি শুরু করেছে বিজেপি। ধর্নার সময়ও বেধে দিয়েছে আদালত। বুধবার ধর্নার শুরুর দিনে মঞ্চে হাজির হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। একইসঙ্গে মঞ্চে ধর্নায় বসেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।