লক্ষ্মীর ভান্ডারই হারের পেছনে বড় কারণ ঃ অগ্নিমিত্রা

0
330
LAKHIR VANDAR E HARER PECHONE BARO KARON AGNIMITRA PAUL
LAKHIR VANDAR E HARER PECHONE BARO KARON AGNIMITRA PAUL
লক্ষ্মীর ভান্ডারই হারের পেছনে বড় কারণ। নিজেদের শক্তঘাঁটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিপুল হারের পর টানা দুদিন ধরে পর্যালোচনা করে এমনই উপলব্ধি করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
২০১৯ সালে তত্কালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জিতে মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি তা প্রমাণ করেছিলেন। মেদিনীপুর বিধানসভা ও খড়গপুর বিধানসভায় ৮৭ হাজারের ব্যবধান ছিল। সেখানেই ২৯ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপিকর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি বিজেপির। প্রায় ৩৫ জন মেদিনীপুর শহরে বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অগ্নিমিত্র পাল। সকলের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেছেন, পরাজয়ের অন্যতম কারণ লক্ষ্মীরভান্ডার। বাংলার মা বোনেদের কাছে পরিবারের আত্মসম্মান, সন্দেশখালির নারী নির্যাতনের থেকে লক্ষ্মী ভান্ডার এত প্রিয় কিভাবে হলো জানেন না।