লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার পর তৃণমূলকে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখার নিদান দিয়ে বিতর্কে দাসপুরের বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের তরফে বলা হয়েছে এটাই বিজেপির আসল নারী বিদ্বেষী রূপ। যাঁরা মুখে নারী শক্তির কথা বলে, তারাই মহিলাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুণ্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভায় ছিলেন সুকান্ত মজুমদার।
গ্রাম থেকে শহর
News & Much More
