লক্ষ্মীলাভে মহিলাদের উচ্ছ্বাস, আশাদের বিক্ষোভও

0
378
ছবি সৌজন্যে : সংগৃহীত

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই বোলপুরে মিষ্টি বিলি করেছেন অনুব্রত মণ্ডল। একইসঙ্গে দাবি করেছেন এবার আড়াশো আসনে জয় পাবে তৃণমূল।

বৃহস্পতিবার বাজেট শেষের পর মহিলাদের মধ্যে মিষ্টি বিলি করেছেন বীরভূমের তৃণমূল নেতা। অন্যদিকে আসানসোলের কুলটিতে বাজি ফাটিয়ে আনন্দে মেতেছেন মহিলারা। কার্যত হাওড়াতেও একই ছবি। সেখানে মহিলা তৃণমূল কর্মীরা সবুজ আবির মেখে মিছিল করেছেন। উল্লাসের ছবি ধরা পড়েছে হুগলির সিঙ্গরের পরুষোত্তমপুর গ্রামেও। আবার উল্টো ছবিও রয়েছে।

বাজেটে আশাকর্মীদের বেতন মাত্র হাজার টাকা বাড়ানোয় প্রতিবাদে পথে নেমেছেন আশাকর্মীরা। হাওড়ার শরৎ সদনের সামনে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন আশাকর্মীরা।