লঞ্চ থেকে লাফ দিয়ে জঙ্গলে ফিরল কুলতলির বাঘ

0
258

কুলতলির খাঁচাবন্দি সেই বাঘকে লঞ্চ থেকে জঙ্গলে ফেরালো বনদফতর। রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় খাঁচা বন্দি বাঘকে লঞ্চ করে নিয়ে আসে বনদফতরের কর্মীরা। এরপর খাঁচা খুলতেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে উঠে জঙ্গলে মিলিয়ে যায়।