গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk লড়াই জারি রেখে পরিষেবাও দিন : অভিষেক 

    লড়াই জারি রেখে পরিষেবাও দিন : অভিষেক 

    0
    176
    লড়াই জারি রেখে, স্বাস্থ্য পরিষেবাও সচল রাখুন। বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যুর পর এক্স পোস্টে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। তবে তাঁদের এমন ভাবে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছেন, যাতে পরিষেবা ব্যাহত না হয়। পাশাপাশি তিনি জুনিয়র চিকিৎসকদের পুনরায় কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক গুরুতর আহত হন। তিন ঘণ্টা রক্তপাত হয়। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে তাঁর। তিনি এ-ও বলেন, অবহেলার কারণে মৃত্যু হলে, তা অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তা গঠনমূলক ভাবে করা উচিত। সহানুভূতি এবং মানবতার সঙ্গে লড়াই চালানো উচিত। যাতে আন্দোলনের কারণে কোনও অবহেলা না হয়, কারও প্রাণের ঝুঁকি না হয়।