গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata লন্ডনের থেকে উন্নত কলকাতা, নেত্রীর পর দাবি ফিরহাদের

    লন্ডনের থেকে উন্নত কলকাতা, নেত্রীর পর দাবি ফিরহাদের

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভবিষ্যতে কলকাতা লন্ডনের থেকেও উন্নত হবে। মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে এমনটাই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

    বাজেট অধিবেশনের শেষদিনে মেয়র বলেছেন যাদবপুর থেকে টালিগঞ্জ জলের প্রকল্পের জন্য ৭০০ কোটি বরাদ্দ করেছে। পাশাপাশি প্লাস্টিক রোড তৈরিতে পশ্চিমবঙ্গই প্রথম পথ দেখিয়েছে বলে দাবি করেছেন মেয়র। এরপর অন্যান্য পুরসভাগুলো গ্রহণ করেছে। একইসঙ্গে বাঘাযতীন সহ কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে পুরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন মেয়র। তিনি জানিয়েছেন ৫ হাজার নির্মাণ কাজের ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। ৫০০ টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। ১৫০টিরও বেশি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে পূর্বত বাম সরকারকেই আক্রমণ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে তিনি জানিয়েছেন ২০ হাজার অনঅ্যাসেস প্রপার্টি অ্যাসেসমেন্টের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন। কলকাতার অভ্যন্তরে আলাদা কর আরোপ করা হবে না।

    অ্যাডেড এরিয়ার জন্যও একই কর ব্যবস্থা চালু থাকবে। এই নতুন কর ব্যবস্থার প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।