লন্ডনে ছেলের কাছে খালেদা জিয়া 

0
204
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ টানাপোড়েনের পর কাতার এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের প্রাক্তন প্রাধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
 প্রায় সাড়ে ৭ বছর পর লন্ডন বিমানবন্দরে পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া। সেখানে উপস্থিতি ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপর বিমানবন্দরের সামনে ব্রিটেনের বিএনপির নেতা-কর্মী পুষ্পস্তব দিয়ে খালেদা জিয়া স্বাগত জানিয়েছেন।সেখান থেকে বিএনপির চেয়ারপার্সনকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরাই তাঁর চিকিৎসার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন। বহু দিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিএনপি।এই দাবিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনও করেছে বিএনপি। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদন করা হয়, কিন্তু তাতে সাড়া মেলেনি। 
সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এমনটাই আশা করছেন দলের নেতারা।