লন্ডভন্ড যুবভারতীতে তদন্ত কমিটি, আপাতত পুলিশ হেফাজতে শতদ্রু

0
92

চূড়ান্ত অব্যবস্থা কি কারণে, খতিয়ে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। রবিবার সকালেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী মাঠ ঘুরে দেখেছেন। লন্ডভন্ড যুবভারতীর ভিডিওগ্রাফি করা হয়েছে। মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন সেই পথ দিয়েই কমিটির সদস্যরাও যুবভারতীতে ঢোকেন। কীভাবে, কেন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে তা খতিয়ে দেখেছেন তদন্ত কমিটির সদস্যরা।