গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk লরি পিষল মা-বাবা-মেয়েকে, মৃত টোটো চালকও  

    লরি পিষল মা-বাবা-মেয়েকে, মৃত টোটো চালকও  

    0
    286
    Lori Pishal is mother father daughter deceased Toto driver too
    Lori Pishal is mother father daughter deceased Toto driver too
    হুগলির শ্রীরামপুরের দিল্লি রোডে যাত্রীবোঝাই টোটো ও লরির সংঘর্ষে টোটোচালক সহ চারজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
    পুলিশ সূত্রে খবর, স্ত্রী লক্ষ্মী সিং, বড় মেয়ে ঋতিকা সিং এবং ছোট মেয়ে নিধি সিংকে নিয়ে যাচ্ছিলেন ঋষিকেশ সিং। পরিবারের সকলের মৃত্যু হলেও দুর্ঘটনায় প্রাণে বেঁচেছে নিধি সিং। তড়িঘড়ি নিধিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হলেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দিল্লি রোড ধরে যাত্রী নিয়ে শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল একটি টোটো। শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে টোটোয়। লরির ধাক্কার অভিঘাতে টোটোটি তীব্র গতিতে সামনে এগিয়ে গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে। দুই লরির চাপে পিষে যায় মধ্যে থাকা টোটো। ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দিল্লি রোডের মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত মহাসড়কে পুলিশি নজরদারি কম। সেই সুযোগেই রমরমিয়ে বৃদ্ধি পাচ্ছে বেপরোয়া যান চলাচল। এরপর পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।