গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk বাঁশ-ইটবৃষ্টি-লাঠিচার্জ, চলল গুলি, রেখার হুমকি, তপ্ত সন্দেশখালি

    বাঁশ-ইটবৃষ্টি-লাঠিচার্জ, চলল গুলি, রেখার হুমকি, তপ্ত সন্দেশখালি

    0
    248
    sadeshkali tekhapatra
    sadeshkali tekhapatra

    দিনভর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালিতে গুলি চলারও অভিযোগ উঠেছে। বিজেপি-তৃণমূলের সংঘর্ষে গুলি চলে বলে অভিযোগ উঠেছে সরবেড়িয়ায়। ৩ জন আহত হয়েছে বলে খবর।

    এদিকে লাঠি-বাঁশ হাতে মহিলাদের বিক্ষোভ। তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ কাঁদানে গ্যাস। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোটের সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বয়ারমারি, আগারহাটি। বয়ারমারিতে বাঁশ লাঠি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। মাথা ফাটে বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় বিজেপির ক্যাম্প। বাইকেও ভাঙচুর চালানো হয়। বিজেপির অভিযোগ পুলিশ আক্রান্তদেরই আটক করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে আগরহাটি, বয়ারমারির চুঁচুড়া কাছারিপাড়ার ২৫ নম্বর বুথ এলাকা। এরপরেই লাঠি, বাঁশ হাতে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাখে গ্রামবাসীরা। রাজবাড়ি মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে মহিলাদেরও ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার সঙ্গে পুলিশের বচসা বেধে যায়। পুলিশের পোশাক খোলানোর হুঁশিয়ারি দেন তিনি। পরে রাজবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।