লালবাজার হয়ে নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশন

0
143
LALBAZAR HOYE NIRJATITAR BARITE JATIYO MOHILA COMMISSION
LALBAZAR HOYE NIRJATITAR BARITE JATIYO MOHILA COMMISSION

 


নিহত চিকিৎসকদের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ডেলিনা খণ্ডুপের নেতত্বে ২ সদস্যের প্রতিনিধি দল রাতে 
নির্যাতিতার সোদপুরের বাড়িতে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে দেখা করে ডেলিনা জানিয়েছেন ওনারা সদ্য মেয়ে হারিয়েছেন। খুব কষ্টের মধ্যে রয়েছেন। এই অবস্থায় কেউ যেন বারবার তাঁদের বিরক্ত না করেন। তারা যাতে শান্তিতে থাকতে পারেন সেই চেষ্টাই করা উচিত। আরজি করকাণ্ডে আঁচ সারা দেশে ছড়িয়ে পড়তে তৎপর কেন্দ্রও। সোমবারই কলকাতায় পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের ২ জন প্রতিনিধি। কলকাতা বিমানবন্দরে নেমে তাঁরা সোজা চলে যান লালবাজারে। সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এনসিডব্লুউ-র ২ প্রতিনিধি। তদন্তের অগ্রগতি নিয়ে খোঁজখবর নিয়েছেন তাঁরা। মঙ্গলবার তাঁরা আরজি কর হাসপাতালেও যেতে পারেন বলে খবর।