গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk লুঠের অংশীদার তাই বাঘের সম্মান, তোপ বিরোধীদের, পাল্টা ফিরহাদ

    লুঠের অংশীদার তাই বাঘের সম্মান, তোপ বিরোধীদের, পাল্টা ফিরহাদ

    0
    171

    তৃণমূলের কাছে এঁরাই গর্ব। অনুব্রত মণ্ডল ঘরে ফিরতেই দলীয় নেতাকর্মীদের উৎসাহ নিয়ে এভাবেই আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন এরাই বাঘ, সিংহ হাতি, কারণ এদের সম্পত্তি আছে।

    তৃণমূলে সৎ নেতাদের গুরুত্ব নেই। নেতা এসেছেন চুরির দায়ে জেল খেটে এবার তো বিরাট মিলন উৎসব হবেই। এদিকে অনুব্রত মণ্ডলকে থ্রেট কালচারের একজন প্রতিনিধি বলে খোঁচা দিয়েছেন সুজন চক্রবর্তী। আর এমন একজন প্রতিনিধিকে সবসময় প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই অনুব্রত মণ্ডলকে নিয়ে এত উদ্দীপনা। জবাবে ফিরহাদ হাকিম বলেছেন এত অত্যাচারের পরেও তাঁর মনোবল জন্য, তাঁর লিডারশিপের জন্য। মানুষের সঙ্গে থেকে দলের জন্য যে দঢ়তা দেখিয়েছেন সেজন্য অনুব্রত মণ্ডল সত্যিই বাঘ।