লোকসভায় সায়নীর প্রথম বক্তৃতায় মেট্রো সম্প্রসারণ

0
232
Metro expansion in Sainis maiden speech in Lok Sabha
Metro expansion in Sainis maiden speech in Lok Sabha
লোকসভায় প্রথম বক্তৃতায় কবি সুভাষ-বারুইপুর মেট্রোর কাজ ১৩ বছরে একটুও না এগোনো নিয়ে প্রশ্ন তুলেছেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ।
অন্যদিকে, আরামবাগের সাংসদ মিতালি বাগ তুলেছেন আরামবাগ-বিষ্ণুপুর রেলপথ সম্প্রসারণ থমকে থাকার প্রসঙ্গ। সায়নী ঘোষ এবং মিতালি বাগ দু’জনেই এবার প্রথম জিতেছেন। দু’জনেই তাদের প্রথম বক্তৃতায় নিজেদের সংসদীয় কেন্দ্রের সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বলেছেন, ২০১১-১২ অর্থবর্ষের রেল বাজেটে কবি সুভাষ থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ অনুমোদিত হয়েছিল। কিন্তু কোনও কাজই হয়নি। প্রস্তাব ছিল, ২০১৭ সালের মধ্যে আদিগঙ্গার উপরে মেট্রো ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে। কিন্তু সেই কাজও এগোয়নি।যাদবপুরের তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন, রেল বোর্ডও প্রয়োজনীয় অনুমোদন দেয়নি।কিন্তু লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে আরামবাগের সাংসদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই আরামবাগ-বিষ্ণুপুর রেল সম্প্রসারণের বিষয়ে বরাদ্দ ঘোষণা করেছিলেন। কিন্তু সেই কাজ গত ১৩ বছরে এগোয়নি।