লোকাল ট্রেনে যাত্রীদের আর জি করকাণ্ডের প্রতিবাদ

0
337

আর জি করকাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ ট্রেন যাত্রীদেরও। সকাল সাড়ে ৭টার ভিড়ে ঠাসা ডাউন রানাঘাট লোকালে ভিড়ে সেই ছবিই সামনে এসেছে।

চলন্ত ট্রেনে জাতীয় পতাকা, ফেস্টুন নিয়ে তিলোত্তমার প্রতীকী ছবি এঁকে বিচারের দাবিতে সরব হয়েছেন ট্রেনযাত্রীরা। তাঁরা জানিয়েছেন সমাজের সব স্তরের মানুষ আর জি করকাণ্ডে বিচার চাইছেন। শুক্রবার রানাঘাট, চাকদা, শিমুরালি, মদনপুর সহ বিভিন্ন স্টেশন থেকে নিত্যযাত্রীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন। ট্রেনের কামরা জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছিল। প্রতিবাদীরা কালো ব্যাজ পরেছিলেন।