লোডশেডিং ঃ কারেন্ট বন্ধ করে প্রতিবাদ স্থানীয়রাই

0
254
loadseding protibaad
loadseding protibaad
সন্ধে হলেই লোডশেডিং, ভোল্টেজের আপ ডাউনে অতিষ্ট জীবনযাত্রা। প্রতিবাদে নিজেরাই কারেন্ট বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন কাকদ্বীপের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত বাসিন্দারা।
তাঁদের অভিযোগ বারবার ইলেকট্রিক অফিস থেকে প্রশাসন এমনকি নেতা মন্ত্রীদের জানিয়ে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ট্রান্সফর্মারের মেন সুইজ ফেলে নিজেরাই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছেন বাসিন্দারা। যতদিন না পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ঠিক হবে ততদিন এইভাবে প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।