শক্তিগড়ের ল্যাংচায় ছত্রাক কাণ্ডে এফআইআর 

0
1095
langcha kando
langcha kando
ল্যাংচাকাণ্ডে এবার শক্তিগড় থানায় এফআইআর দায়ের করেছেন ফুড সেফটি অফিসার। যদিও ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করেছে ব্যবসায়ীদের একাংশের।
ফাঙ্গাস ভরা আধকাঁচা ল্যাংচা বিক্রি হচ্ছে এই খবরে শনিবার বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা হাবে হানা দেয় প্রশাসনিক আধিকারিকরা। সঙ্গে ছিল স্বাস্থ্য দফতর, ক্রেতা সুরক্ষা দফতর এবং লিগ্যাল মেট্রোলজি দফতর। অভিযানের নেতত্বে ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক। অধিকাংশ দোকানের রান্নাঘর এখনও অস্বাস্থ্যকর, মিষ্টির কড়াইয়ে নেই কোনও ঢাকনা। কোথাও বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে। এছাড়াও দোকানগুলোয় গুদামে হানা দিয়ে ৭, ১০ দিন আগেকার ভেজে রাখা, ফাঙ্গাস পরে যাওয়া ল্যাংচা মেঝের ওপর ডাঁই করে রাখা অবস্থায় রয়েছে। এরপরেই পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় ৩ কুইন্ট্যাল এই ধরণের ভাজা ল্যাংচা বাজেয়াপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ৭ দোকানদারকে আইনি নোটিস দেওয়া হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরি করা হয়েছে।