শনিবার থেকে রাজ্যে টানা বৃষ্টি সাত দিন

0
231
Very heavy rain and storm in Kolkata for two days
Very heavy rain and storm in Kolkata for two days

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি।উত্তরের আট জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার, ভোটগণনার দিন উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।সেখানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।আগামী বুধবারও এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ৭ জুন, অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।