গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk শনিবার হরিয়ানায় ভোট 

    শনিবার হরিয়ানায় ভোট 

    0
    163
    লোকসভা নির্বাচনের পাঁচ মাসের মাথায় এবার বিধানসভায় ভোট হবে হরিয়ানায়। শনিবার এক দফাতেই উত্তর ভারতের ওই রাজ্যের ৯০টি আসনে ভোটগ্রহণ হবে।
    গণনা আগামী মঙ্গলবার , জম্মু ও কাশ্মীরের সঙ্গেই।ইতিমধ্যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য কমিশনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনে ১হাজার ৩১ জন প্রার্থীর মধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, মোট ৪৬৪ জন নির্দল প্রার্থী রয়েছেন। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২ কোটি সাড়ে তিন লাখেরও বেশি। সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করতে মোট ২০ হাজার ৬৩২টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে।এদিকে, লোকসভা ভোটে বিজেপি শাসিত হরিয়ানায় সমঝোতা করেছিল কংগ্রেস এবং আপ। কিন্তু এবার তারা আলাদা লড়ছে।অন্যদিকে, কংগ্রেসের এক দশকের শাসনে ইতি টেনে ২০১৪ সালে হরিয়ানায় ক্ষমতা দখল করেছিল বিজেপি। ইতিহাস বলছে গত পাঁচ দশকে কোনও দল পর পর তিনটি বিধানসভা ভোটে জেতেনি সে রাজ্যে। সেক্ষেত্রে দেখতে গেলে বিজেপির কাছেও হরিয়ানায় কঠিন লড়াই।ফলে ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দৃশ্যপট এখন বেশ উত্তেজনাপূর্ণ।