শনি-রবিতে বাতিল শিয়ালদহে বহু লোকাল, শহিদ দিবসে ভোগান্তি

0
165
SANI ROBI TE BATIL SEALDAH R BAHU LOCAL
SANI ROBI TE BATIL SEALDAH R BAHU LOCAL

তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির দিনেই শিয়ালদহ মেইন শাখায় বাতিল থাকবে বহু ট্রেন। লাইন মেরামতি, রক্ষণাবেক্ষণের কারণে শনিবার আপ ডাউন মিলিয়ে একজোড়া নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-রানাঘাট, কল্যাণী সীমান্ত ও নৈহাটি লোকাল বাতিল থাকবে।

রবিবার বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি ব্যান্ডেল, দু’জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ-শান্তিপুর, একজোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল। এছাড়াও একজোড়া রানাঘাট- নৈহাটি, কল্যাণী সীমান্ত লোকাল। বেশ কয়েকদি দূরপাল্লার ট্রেনেরও যাত্রাপথ বদল করা হয়েছে। ২১ জুলাই রাবিবার পড়ায় ওই দিন একাধিক লোকাল ট্রেন বাতিলে ভোগান্তি মুখে পড়তে হতে পারে তৃণমূল কর্মী সমর্থকদের। কারণ জেলা এবং শহরতলির বহু তৃণমূল কর্মী সমর্থক ট্রেনে করেই কলকাতায় পৌঁছন। ফলে ওই দিন ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।