
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের দিনেই বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে দেব বলেছেন তিনি প্রধানমন্ত্রীর পদকে সম্মান করেন।
চান দেশ যেন সুস্থভাবে চলে। যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে ভাঙানোর চেষ্টা হয়েছে, সেটা যেন আগামী ৫ বছর না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে। এরপরেই ঘাটালের সাংসদের সংযোজন বাংলার যে বকেয়া টাকা রয়েছে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক কিংবা একশো দিনের কাজ। প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক কিংবা জিএসটি বাবদ বকেয়া টাকা। সেগুলো যেন তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়। শেষে তিনি বলেছেন রাগ অভিমান ভুলে একজন প্রকৃত প্রধানমন্ত্রীর মত যেন এই কাজগুলো করেন।
