শপথ : রাজভবনে না সায়ন্তিকার, ডাক নেই রেয়াতের  

0
232
Oath  No scientist in Raj Bhavan no call for concessions
Oath No scientist in Raj Bhavan no call for concessions
নবনির্বাচিত তৃণমূলের দুই বিধায়কের শপথ অনুষ্ঠান ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়।  বরানগরের নতুন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ২৬ জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
যদিও ভগবানগোলার নতুন বিধায়ক রেয়াত হোসেন সরকার অবশ্য এখনও এমন আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন। তবে আমন্ত্রণ পেলেও সরাসরি বিধায়কদের রাজভবনে না যেতে বলারই অবস্থান নিচ্ছে তৃণমূল। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর তিন সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় শপথ নিয়ে টালমাটাল পরিস্থিতি জারি রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এর মধ্যে প্রবীণতম মহিলা বিধায়ক-সহ আরও কিছু তথ্য চেয়ে রাজ্যপাল বোস চিঠি পাঠিয়েছেন। ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে সাংবিধানিক নিয়ম স্মরণ করিয়ে দিয়েছেন।