শরণার্থীদের নাগরিকত্বে বাধা দিচ্ছেন মমতা – শাহ

0
1022
amit shah on bangladesh er saranarthi
amit shah on bangladesh er saranarthi
বাংলাদেশ থেকে আসা শরাণার্থীদের নাগরিকত্ব দিতে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় প্রচারে এসে সিএএ নিয়ে সুর চড়িয়েছেন অমিত শাহ।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূলের ক্ষমতা নেই সিএএ আটকানো। প্রথমে ইংরেজবাজার এবং পরে রায়গঞ্জ থেকে সিএএ পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেছেন বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখদের নাগরিকত্ব দিতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন অন্যদিকে শরণার্থীদের নাগরিকত্ব নিতে বাধা দিচ্ছে। অনুপ্রবেশকারীদের আটকানোর কোনও ব্যবস্থাই নেওযা হয়না এরাজ্যে। এরপরেই জনগণের উদ্দেশে তিনি বলেছেন সিএএ কার্যকর হওয়া উচিত কিনা। অনুপ্রবেশ বন্ধ করা উচিত কিনা। সুর চড়িয়ে বলেছেন যদি কেউ অনুপ্রবেশ আটকাতে পারেন, তিনি হলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ বলেছেন ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে বাংলা।