শর্ত সাপেক্ষে শাহ-র বিলে সমর্থনে রাজি অভিষেক

0
226

শর্ত সাপেক্ষে অমিত শাহ-র সংবিধান সংশোধনী বিলে সমর্থনেও রাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর শর্ত ৩০ দিনের দরকার নেই, ১৫ দিনেই পদ ছাড়বেন জনপ্রতিনিধিরা। সেক্ষেত্রে তদন্তের পর কোনও জনপ্রতিনিধি নির্দোষ প্রমাণ হলে তদন্তকারীদের গ্রেফতার করতে হবে। উল্লেখ্য বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র প্রস্তাবিত বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা ৩০ দিন হেফাজতে থাকলে অপসারণ করা হবে।