শহিদ ব্রিজেশকে শেষ শ্রদ্ধা

0
173
sohid brijesh ke sesh srodhha
sohid brijesh ke sesh srodhha

জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার দেহ ফিরেছে দার্জিলিংয়ে। বুধবার দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিংয়ের বাসিন্দা ২৭ বছরের ক্যাপ্টেনকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়ে।

বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে ব্যাঙডুবি সেনাছাউনিতে নিয়ে যাওয়া হয় তাঁর দেব। সেখানে তাকে শ্রদ্ধা জানান সেনা অফিসাররা। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জিটিএ-র চেয়ারম্যান অনিত থাপা, জেলাশাসক সহ প্রাক্তন সেনাকর্মীরা। ব্যাঙডুবি সেনাছাউনিতে থাকবে ব্রিজেশের দেহ। বৃহস্পতিবার লেবংয়ে নিয়ে যাওয়া হবে ব্রিজেশের কফিনবন্দি দেহ।