শহিদ মিনারে ধর্নায় এবার চাকরিহারারা

0
215
sohid minare dhorna ssc
sohid minare dhorna ssc
হাইকোর্টের নির্দেশে চাকরিহারানো শিক্ষকরা এবার শহিদ মিনারে জমায়েত করে ধর্নায় বসেছেন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তারা।
চাকরিচ্যুতদের একাংশের বক্তব্য যারা বৈধ উপায়ে চাকরি পেয়েছেন তাদেরকেও কেন অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের মতই একই শাস্তি পেতে হবে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬-র এসএসসির সব নিয়োগ বাতিল করেছে। এরজেরে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের ১২ শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় নিজেদের ভবিষ্যত নিয়ে এবার পথে চাকরিহারারা।