শান্তা ক্লজ মন্ত্রী, ২৫-র রাতেও ভিড় পার্ক স্ট্রিটে

0
163

লাল রঙের পোশাক। মাথায় সান্টা টুপি। ঝিকমিক আলোর চশমা। উৎসবের রোশনাইয়ে মোড়া গোটা কলকাতা শহর। বড়দিনের আনন্দে গা ভাসাতে শুরু করেছে রাজ্যবাসী। আর বড়দিনের আগের রাত থেকেই শহর কলকাতার চিত্রটা কিছুটা এরকমই ছিল। এরপরই বড়দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে , শান্তা ক্লোজের পোশাক পরে, কোনও রকম প্রচার বা আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সকাল হতেই তিনি পৌঁছে যান দুর্গাপুরের তালতলা বস্তিতে।