
বাংলাদেশ কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে ভারত তাকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল বলেছেন, ভারত আশা করে বাংলাদেশে দ্রুত শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হবে।তিনি জানিয়েছেন, বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে অবস্থিত হাইকমিশনের প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল বলেছেন,নতুন সরকারের জন্য ভারত অপেক্ষা করছে। তবে ভারতের নীতি হলো বাংলাদেশের নাগরিকদের পক্ষে। তারপর এই বিষয়ে মন্তব্য করা হবে।সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়া প্রসঙ্গে রণধীর জয়শোয়াল বলেছেন,এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আশা করব তারা তাদের নাগরিকদের সুরক্ষা দেবেন।তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে ভারত। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় সম্পর্কে তিনি বলেছেন, এই বিষয়ে যে নীতি নেওয়া হবে সেটা এখন বলার সময় নয়। অন্য যেসব নেতা এসেছেন তারা নিজ দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ ঠিক করবেন। ভারত সরকার এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না।সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব নিজের নাগরিকদের সুরক্ষা দেওয়া। এই মুহূর্তে হাইকমিশন ছাড়া উপর দূতাবাসের জরুরি সেবায় নেই এমন কর্মীদের ফেরত আনা হয়েছে। বাংলাদেশ ভারতের নিকট প্রতিবেশী। এজন্য কামনা, দ্রুত সাভাবিক অবস্থা ফিরে আসবে।
