শালবনিতে ১৫ হাজার কর্মসংস্থান : মুখ্যমন্ত্রী

0
157

পশ্চিম মেদিনীপুরের শালবনি তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের শিলান্য়াস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন,এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে।চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন জিন্দল গ্রুপের সকলকে। জানিয়েছেন, ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে।যার খরচ পড়বে ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রোজেক্ট হয়নি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।