শাসক-বিরোধীর রোষে বাহিনী

0
1224
SASOK BIRODHI R ROSE BAHINI
SASOK BIRODHI R ROSE BAHINI

বেলা যত বেড়েছে ততই বেড়েছে বুথে বুথে উত্তেজনা। সেই সঙ্গে বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল-বিজেপি দুই পক্ষই।

দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন ক্ষুব্ধ হিরণ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একই অভিযোগ করেছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুরের তলকুই জুনিয়র স্কুলের ১৩ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়েছে অভিনেত্রী প্রার্থী জুন। এদিকে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। খড়গপুরে গ্রামে ভোট পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়তেই অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন পুলিশই তার কনভয় আটকে দিয়েছে।