শাহজাহানের ভাই-শিবুকে গ্রেফতার করল ইডি

0
157
ED arrested Shahjahans brother and Shibu
ED arrested Shahjahans brother and Shibu

সিবিআই গ্রেফতারের পর সন্দেশখালিকাণ্ডে এ বার ইডি গ্রেফতার করেছে শাহজাহান শেখের ভাই আলমগির,শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা এবং দিদারবক্স মোল্লাকে।

রবিবার ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে ইডি আধিকারিকেরা। যে হেতু তিন জনকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই, তাই নিয়ম অনুযায়ী তাঁদের শোন অ্যারেস্ট হিসাবে দেখায় ইডি।এর আগে ১১ এপ্রিল ওই তিন জনকে আদালতে হাজির করানোর পর নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডি।তদন্তকারী সংস্থাটি জানিয়েছিল, তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।১২ এপ্রিল ইডির বিশেষ আদালত তিন জনকে দশ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। দশ দিনের মেয়াদ শেষ হলে সোমবার আলমগিরদের আদালতে হাজির করানো হয়। তিন জনই জামিনের আবেদন করেননি। উল্লেখ্য শাহজাহানের ভাই আলমগিরকে গ্রেফতার করেছিল সিবিআই।সিবিআইয়ের হাতেই গ্রেফতার হয়েছিলেন দিদারও।সিবিআই যখন তাঁদের গ্রেফতার করে, তখন শাহজাহানও ছিলেন সিবিআই হেফাজতে। ইডির উপর হামলার ঘটনায় আলমগির এবং দিদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পরেই তাঁদের গ্রেফতার করা হয়। অন্য দিকে, ইডির উপর হামলা এবং সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে শাহজাহানের আর এক শাগরেদ শিবু হাজরাকে পুলিশ গ্রেফতার করেছিল।তাঁরা তিন জন জেল হেফাজতে ছিলেন।