
শেখ শাহজাহানের ১৪ কোটির সম্পত্তি আটকের পর এবার ১০ ঠিকাদারকে তলব করেছে ইডি। সরকারি প্রকল্পের টেন্ডার পাওয়া থেকে কিভাবে ঠিকাদার সিন্ডিকেট চালাতেন শেখ শাহজাহান তাই জানার চেষ্টা করছে এজেন্সি।
ইডি সূত্রে খবর ঠিকাদারদের দিয়েই মনরেকা থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টেন্ডার পেতেন শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। ইডি সূত্রে খবর প্রভাব খাটিয়ে টেন্ডার হাতানোর পর কারা কাজ পাবে তার প্রক্রিয়া সামলাতেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবু হাজরা। তাঁরাই ঠিকাদার বাছাই করতেন। এমন ১০ জন ঠিকাদারকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। কত টাকায় কাজ মিলত। সরকারি কাজ পেতে শেখ শাহজাহান ও তাঁর সিন্ডিকেট বাহিনী কত কমিশন নিত তাই জানতে চাইছে ইডি
