শাহরুখের বাড়ির ভিডিও ভাইরাল

0
211
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে ফ্যানদের উন্মাদনার শেষ নেই।তার সিনেমার দেখার জন্য যেমন হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটিও কম নেই।

ফ্যান ফলোয়ারদের ধ্যানজ্ঞান যেন শাহরুখকে ঘিরেই, অভিনেতার বিলাসবহুল জীবনযাত্রার নানা ঝলক প্রায়ই দেখা যায় অনলাইনে। আর সেগুলো বেশ পছন্দও করে ফলোয়াররা। এবার লন্ডনে তাঁর বিলাসবহুল এক বাংলো বাড়ির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ ফলোয়াররা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও শাহরুখের লন্ডনের বিলাসবহুল বাসভবনের এক ঝলক দেখে চোখ কপালে উঠেছে সবার। ভিডিওটি শেয়ার করেছেন এক ভ্লগার দম্পতি, যেখানে বিলাসবহুল বাংলোর বাইরের অংশ দেখা যাচ্ছে। এই ভিডিওতে ঠিকানা ১১৭ এবং গোটা ভবনের সামনের অংশও দেখা যাচ্ছে। ভিডিওটিতে বাড়ির বাইরে পার্ক করা দামি গাড়ির লাইনআপও ধরা পড়েছে, যা অভিনেতার বিলাসবহুল জীবনযাত্রার একটা আভাস দেয়।২০০৯ সালে এক রিপোর্টে বলা হয়, পার্ক লেনের ওই অ্যাপার্টমেন্টের জন্য ২০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন শাহরুখ। যা ভারতের হিসেবে প্রায় ২১৫ কোটি টাকা। রিপোর্টে আরও বলা হয় যে,ভারতের বাইরে কোনো সম্পত্তির জন্য কোনো বলিউড তারকা এই প্রথম এতপরিমাণ অর্থ খরচ করেছে।উল্লেখ্য শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান দুজনেই ব্রিটেনে পড়াশোনা করেছেন।

আরিয়ান সেভেনওকস বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। আর সুহানা আর্ডিংলি কলেজ থেকে স্নাতক হয়েছেন বলে জানা গিয়েছে।