
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার বিভ্রাটের কথা অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একটি বিবৃতি দিয়ে তাদের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও ঘটনা হয়নি।
অমিত শাহের কপ্টার নিয়ন্ত্রণ হারায়নি।সোমবার বিহারের বেগুসরাইয়ে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সেখান থেকে অসমের গুয়াহাটিতে প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠেছিলেন। দেখা যায়, ওড়ার সময় অল্প সময়ের জন্য নিয়ন্ত্রণ হারায় কপ্টার। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বিহারের বেগুসরাই থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার ওড়ার সময় ভারসাম্য হারিয়েছে বলে তথ্য প্রকাশ হয়েছে। এই ধরনের কোনও ঘটনা হয়নি। সোমবার দুপুরে বিহারের মধুবনিতে প্রথম সভা ছিল অমিত শাহের। সেখান থেকে তিনি বেগুসরাই গিয়েছিলেন জনসভার জন্য। এরপরে তিনি উড়ে যান অসমের গুয়াহাটি। সেই জনসভাও ছিল পূর্ব নির্ধারিত।








