শাহের দফায় দফায় বৈঠক, মণিপুরে এনআইএ

0
163
Shah's phased meeting, NIA in Manipur
Shah's phased meeting, NIA in Manipur
অশান্ত মণিপুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফায় দফায় বৈঠকের পরেই তিনটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
মণিপুরের টালমাটাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি এবং ইম্ফল, দু’দিকেই তৎপরতা শুরু হয়েছে। রবিবার মহারাষ্ট্রে প্রচার কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, দিল্লি ফিরেই মণিপুর নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে অমিত শাহের মন্ত্রক।তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোন তিনটি মামলাকে এনআইএ-কে দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে হিংসা, প্রাণহানি সংক্রান্ত এই তিন মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ।অন্যদিকে, সোমবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠক ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে রবিবার সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি। তারপরেই মুখ্যমন্ত্রীর বৈঠক ডাকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।