শাহের ফ্যাশন মন্তব্যের পাল্টা জবাব আম্বেদকরের নাতির

0
255
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সংসদে আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্যাশন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আম্বেদকরের নাতি তথা বহুজন বিকাশ আগাড়ির নেতা প্রকাশ আম্বেদকর।

তিনি বলেছেন, বিজেপির জন্মের আগেই জনসংঘ এবং আরএসএস আম্বেদকরের বিরোধিতা করেছিল। সংবিধান যখন গৃহীত হয়েছে, তখনও সেটার বিরোধিতা করেছে আরএসএস। অমিত শাহের এই মন্তব্যে নতুন কিছু নেই। তাঁর অভিযোগ, বিজেপি সব পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছে না। বাবাসাহেব আম্বেদকরের জন্য। ওরা এভাবেই আক্রমণ করতে থাকবে। রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহের বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে ওই কথাগুলি বলেছেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও তার রেশ রয়ে গিয়েছে সংসদে। ইতিমধ্যেই অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এনেছে তৃণমূল কংগ্রেস। সেজন্য তৃণমূল কংগ্রেসকেও ধন্যবাদ জানিয়েছেন আম্বেদকরের নাতি।

তিনি বলেছেন, আম্বেদকরের অসম্মান সহ্য করা হবে না। অমিত শাহ রাজ্যসভায় বলেছিলেন, আম্বেদকরের নাম নেওয়া একটা ফ্যাশন হয়ে গিয়েছে। শাহের এই ফ্যাশন মন্তব্যে গর্জে উঠেছে বিরোধী শিবির।