গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk শাহের সঙ্গে চন্দ্রবাবুর বৈঠক, জল্পনা 

    শাহের সঙ্গে চন্দ্রবাবুর বৈঠক, জল্পনা 

    0
    183
    Chandrababus meeting with Shah speculations
    Chandrababus meeting with Shah speculations

    মাঝরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে।সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক তহবিল বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

    আসন্ন বাজেটেই যেন অন্ধ্রপ্রদেশের তহবিল বৃদ্ধির ঘোষণা করা হয়, এমনটাই দাবি করেছেন চন্দ্রবাবু নায়ডু।জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রেসিডেন্ট চন্দ্রবাবু নায়ডুর রাজ্যের আর্থিক দুরাবস্থার কথা বলেছেন।২০১৪ সালে রাজ্য বিভাজন এবং পূর্ববর্তী সরকারের জঘন্য শাসনে’র কারণেই অন্ধ্রপ্রদেশের এমন আর্থিক দুরাবস্থা বলে অভিযোগ করেছেন চন্দ্রবাবু নায়ডু, এমনটাই সূত্রের খবর।প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের সরকারি নথিতে রাজ্যের আর্থিক দুরবস্থার ভয়ঙ্কর চিত্র ধরা পড়েছে। ২০১৯-২০ সালের ঋণ ৩১.০২ শতাংশ থেকে বেড়ে, ২০২৩-২৪ সালে ৩৩.৩২ শতাংশে পৌঁছেছে। বিগত ৫ বছরে রাজ্যের অর্থনীতির ব্য়পক অবক্ষয় হয়েছে।