গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk শাহ-জয়দেব সাক্ষাতে বিজেপি-মাফিয়া আঁতাত, আক্রমণে তৃণমূল

    শাহ-জয়দেব সাক্ষাতে বিজেপি-মাফিয়া আঁতাত, আক্রমণে তৃণমূল

    0
    189
    TMC onshah joydev
    TMC onshah joydev

    অমিত শাহ-র সঙ্গে কয়লা মাফিয়া জয়দেব খাঁ-র সাক্ষাৎ নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশির সঙ্গে কয়লা মাফিয়া জয়দেবকে দেখা গিয়েছিল বলে অভিযোগ তৃণমূলের।

    এবার জয়দেব খাঁ-র নাম দেখা গিয়েছে অমিত শাহ-র সাক্ষাৎপ্রার্থীদের তালিকায়। ভোটের আগে বিজেপির সঙ্গে মাফিয়া যোগ বলে আক্রমণে নেমেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর অভিযোগ করেছেন যারা গরুপাচার, কয়লা পাচারে জড়িত তাদের সঙ্গেই যোগ রয়েছে বিজেপি নেতাদের। অন্ডাল বিমানবন্দরে সেটাই প্রমাণিত হয়েছে। তাঁরা আরও বলেছেন কয়লা খাদানের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ জওয়ানরা। যে দফতর আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। আর এতেই প্রমাণিত হচ্ছে কয়লা মাফিয়াদের মাথার ওপর অমিত শাহ-র হাত রয়েছে।