শিকলে বাঁধা ব্যারিকেড, বাস রেখে বন্ধ রাস্তা, দ্রোহ রুখতে দুর্গ রাসমণি

0
168
৭ ফুট উঁচু লোহার ব্যারিকেড, শিকল দিয়ে বেঁধে ঝোলানো হল তালা। পরপর বাস দাঁড় করিয়ে বন্ধ অন্য লেনও।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দ্রোহের কার্নিভাল আটকাতে দুর্গে পরিণত রানি রাসমণি। আর জি করের ন্যায় বিচার, গ্রেট কালচার, জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে ধর্মতলা থেকে রানি রাসমণি পর্যন্ত দ্রোহের কার্নিভালের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দ্রোহের কার্নিভাল আটকাতে সোমবার রাতেই ১৬৩ ধারা জারি করে লালবাজার। আর তারপরেই সকাল থেকে তৎপরতা পুলিশের। রানি রাসমণি অ্যাভিনিউ-র একটি লেন পরপর ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য একটি লেন সারি সারি বেসররকারি বাস দাঁড় করিয়ে আটকানো হয়েছে।
মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। দ্রোহের কার্নিভাল আটকাতে কার্যত রণসজ্জায় পুলিশ।
ছবি  সৌজন্যে : নিজস্ব