
বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য রেট কার্ড চালু করেছিল তণমূল। বঙ্গ সফরে এসে নিয়োগ দুর্নীতি নিয়ে তণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেছেন আদালতও বলেছে এই দুর্নীতি নেপথ্যে সরকারি মেশিনারি রয়েছে । হুঁশিয়ারি দিয়ে বলেছেন মোদী বাংলায় এই লুঠের প্রত্যেক পয়সার হিসেব নেবে। নোটের পাহাড় উদ্ধার হচ্ছে। এদের মালিকরা ছাড়া পাবে না। তিনি আরও বলেছেন এখানে ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে , ভুয়ো ইন্টারভিউ হয়েছে । এই দুর্নীতিবাজদের কাউকেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন । তিনি আবারও বলেছেন উদ্ধার হওয়া টাকা কিভাবে গরিবদের মধ্যে ফেরানো যায় তার আইনি পথ খোঁজা হচ্ছে।









