
রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য আপলোডের নির্দেশ দিল হাইকোর্ট। শিক্ষকদের কী যোগ্যতা আছে তা অভিভাবকদের জানা উচিত।
শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত তথ্য এবার পোর্টালে আপলোড করতে হবে। সব তথ্য একসঙ্গে আনতে হাইকোর্টের কাছে আরও ২ মাস সময় চেয়েছে রাজ্য। এতেই হাইকোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য। এত আস্তে কাজ করলে কি করে হবে। ১৪ দিনের মধ্যে এই সম্পন্ন করতে নির্দেশ দিয়ে আদালত বলেছে নিয়োগপত্র ছাড়াই অনেকে ৪-৫ বছর চাকরি করছেন। আর দেরি নয়। কারা স্কুলে চাকরি করছেন তা সবার জানা উচিত। বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
