
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বভার নিয়ে বাংলার শিক্ষা জগতের মণীষীদের সম্মান জানিয়েছেন সুকান্ত মজুমদার। রবিবার সকালে প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এরপর কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। বাংলায় নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকার জন্য ভগিনী নিবেদিতাকেও শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদার বলেছেন এই মণীষীদের অবদান ছাড়া বাঙালির উত্থান সম্ভব ছিল না। শিক্ষাপ্রতিমন্ত্রী হযে তাদের দেখানো পথকেই যাতে অনুসরণ করা যায় সেই চেষ্টাই করবেন। বিদ্যাসাগরের মূর্তি তো বিজেপিই ভেঙেছিল তাই প্রায়শ্চিত্ত করছে বলে খোঁচা দিয়েছে তৃণমূল।
