শিক্ষিত-বুদ্ধিমান, অভিযুক্তকেই সার্টিফিকেট অতীনের

0
204
SHIKKHITO BUDDHIMAN AVIJUKTO KEI CERTIFICATE ATIN ER
SHIKKHITO BUDDHIMAN AVIJUKTO KEI CERTIFICATE ATIN ER

জয়ন্ত সিংয়ের পর তোলাবাজিকাণ্ডে মূল অভিযুক্তকেই শিক্ষিত, বুদ্ধিমান ছেলে বলে সংশাপত্র দিলেন স্থানীয় বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। উল্টে অভিযোগকারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেছেন উপনির্বাচন এবং হকার সমস্যা নিয়ে ব্যস্ত থাকায় বাস্তবে কি ঘটেছে তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। অতীন ঘোষ দাবি করেছেন এলাকার পরিচিত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাঁকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও চেনেন। বিধায়ক অতীন ঘোষ এটাও বলেছেন যদি এমন কোনও কাজ করে থাকেন অভিযুক্ত অভিজিৎ মণ্ডল তবে তার দায় তাকেই নিতে হবে।