শিঙাড়া-জিলিপিতে নির্দেশিকা ‘ফতোয়া’, তোপ মুখ্যমন্ত্রীর

0
290

শিঙাড়া, জিলিপির মত খাবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকাকে ফতোয়া বলে আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে শিঙাড়া , জিলিপিতেও কি সিগারেটের বিধিসম্মত সতর্কীকরণ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন স্বাস্থ্যমন্ত্রক নাকি নির্দেশ দিয়েছে শিঙাড়া, জিলিপি খাওয়া যাবে না। এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া হয়নি। এরাজ্যে কার্যকরও হবে না।