বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মস্থানের সংস্কারের কথা তুলে ধরে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সব ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলো সংস্কার, সার্বিক উন্নয়ন ১৫ বছর ধরে করে চলেছে রাজ্য সরকার। জলপাইগুড়ির জল্লেশ মন্দির, হুগলির তারকেশ্বর মন্দির থেকে রাজ্যের বিভিন্ন শিবতীর্থ গুলোর সংস্কার করা হয়েছে। শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ তৈরি হচ্ছে। যেখানে এই মহাবিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রীর পোস্ট নিয়ে আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
গ্রাম থেকে শহর
News & Much More
