
দুপুরে শিলাবৃষ্টি রাতে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দুইয়ের দাপটে কার্যত বিপর্যস্ত কলকাতা। হাওয়া অফিসের তরফে দুই ২৪ পরগনা এবং কলকাতায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
সাধারণ মানুষকে গাছ, বিদ্যুতের খুঁটি, কিনবা বিপজ্জনক বাড়ির নীচে থাকতে বারণ করা হয়েছে। পাকা বাড়ির ছাদের তলায় আশ্রয় নিতে বলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোয় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি। আসাম থেকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এরজেরেই কদিন ধরে বৃষ্টিপাত চলছে।
