শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলায় গ্রেফতার ৫

0
425
Arrested in attack on Siliguri Ramakrishna Mission 5
Arrested in attack on Siliguri Ramakrishna Mission 5
৩ দিন পর শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় অবশেষে ৫ জনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা।
হামলার দিন বিকেলেই প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর করে মিশন কর্তৃপক্ষ।তারই একঘণ্টার মধ্যে সেই প্রদীপ রায় পাল্টা এফআইআর দায়ের করতে থানায় হাজির হন। নাগালে পেয়েও প্রদীপ রায়-কে কেন গ্রেফতার করল না পুলিশ, উঠছে প্রশ্ন। শিলিগুড়ি শহরের মধ্য়ে শালুগাড়ার সেবক হাউস রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি। মূল রাস্তার ওপর প্রায় দুই একর জমির ওপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্মী। অভিযোগ, গত রবিবার ভোরে মিশনের এই জমি দখলের উদ্দেশ্য়ে ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে হামলা চালান প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। সিসিটিভি ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মিশনের এই বাড়িতে বসবাসকারী কর্মীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা।